পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং’ শীর্ষক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সকালে প্রেস ইনস্টিটিউটের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজে এ কর্মশালা শুরু হয়। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধান প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন।