পুলিশের উচ্চ পর্যায়ের ৩৯ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), নয়জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপারসহ (এসপি) মোট ৪০ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
বদলি বা পদায়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে কৃষ্ণ পদ রায়কে (অতিরিক্ত আইজি পদোন্নতিপ্রাপ্ত, সুপারনিউমারারি) পুলিশ সদর দপ্তরে; ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জে; মো. সাইফুল ইসলামকে সিএমপি কমিশনার; মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরে; মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে; মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দপ্তরে; মো. মাহবুবুর রহমানকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রো রেলে; এসএম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার; মো. জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে সিএমপির অতিরিক্ত কমিশনার; সরকার মোহাম্মদ কায়সারকে এসবিতে; মুহাম্মদ আশরাফ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার; এএইচএম আবদুর রকিবকে এসবিতে; মোহাম্মদ আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার; এবিএম মাসুদ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার; মো. শহিদুল্লাহকে ডিএমপির যুগ্ম কমিশনার; মোহাম্মদ শরিফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে; মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে; সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার; প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সদর দপ্তরে; আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির যুগ্ম কমিশনার; মো. আকবর আলী মুনসীকে জিএমপিতে; মো. ফেরদৌস আলী চৌধুরীকে সিএমপিতে এবং মোহাম্মদ এহসান শাহকে সিএমপিতে বদলি ও পদায়ন করা হয়েছে।
এসপি মো. শাহজাহানকে রংপুর; মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া; আব্দুল মান্নানকে সিলেট; মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ডিএমপি; মো. সাইদুল ইসলামকে কুমিল্লা; মো. আবদুস ছালামকে পটুয়াখালী; মো. রাফিউল আলমকে বরগুনা; জাকির হাসানকে বগুড়া; মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনী; মো. আ. আহাদকে পাবনা; মো. গোলাম সবুরকে টাঙ্গাইল; মো. মোকবুল হোসেনকে নীলফামারী; মো. মাসুদ আলমকে যশোর; মোহাম্মদ শফিউর রহমানকে মাদারীপুর এবং এমএন মোর্শেদকে সুনামগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।










