অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন আজ (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাতের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকালে তিনি ভুটান ফিরে যাবেন।