ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু প্রমুখ।