ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্থানীয়ভাবে কৃষককে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, উপযুক্ত সময়ে সার ও কীটনাশক সরবরাহ, কৃষিপণ্যের দাম কমানোসহ নানা দাবিতে কৃষি পরিবার নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত সোমবার এ সমাবেশ হয়। জেলা প্রশাসক মনিরা বেগম কৃষকের এসব দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।