মিরসরাইয়ে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। গতকাল ভোরে মিরসরাই থানার পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ সময় চার ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ও একটি প্রাইভেট কার।

মিরসরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ বলেন, একটি পিকআপ ও একটি ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে ৮৫১ পিস ভারতীয় শাড়ি, ৪৬০ পিস চাদর, ৩০টি লেহেঙ্গা জব্দ করেছি আমরা।