ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভোটার নিবন্ধন, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তর, ঠিকানা পরিবর্তন, স্মার্ট কার্ড সংগ্রহসহ এনআইডি বিষয়ক যেকোনো সেবার জন্য জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের হটলাইন ১০৫ নাম্বারে (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত) টোল ফ্রি কথা বলা যাবে।