বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের  আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মোল্লাহাট উপজেলায় লবণাক্তা, খরা ও ভাঙনের আধিক্য রয়েছে। এসব প্রতিকূলতা মানিয়ে নিয়ে কাজ করতে হবে। কর্মশালায় সদস্যদের দায়িত্ব, কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট ও রিস্ক রিডাকশন কর্মপরিকল্পনা তৈরি করা হয়।