জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।