জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকার শালুয়ার বিলের একটি ডোবা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, পাঁচবিবি সীমান্ত এলাকার শালুয়ার বিলে কয়েকজন জেলে ডোবাতে মরদেহ ভাসতে দেখে  পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ১০/১৫ দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহ ডোবাতে ফেলে দেয়া হয়েছে বলে প্রথমিকভাবে ধাররণা করছে পুলিশ। 

তাৎক্ষণিকভাবে মৃতব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।