ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের কুদ্দুছ তালুকদার ও উসমান তালুকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল।