মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে সাতদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে মেলার উদ্বোধন (ভার্চুয়ালি) করেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, কাউন্সিলর আবুল বাশার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশারফ। স্বাগত বক্তব্য রাখেন মসিক সচিব রাজীব সরকার।
ময়মনসিংহে সাতদিনব্যাপী বইমেলা শুরু
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে সাতদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল সকালে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে মেলার উদ্বোধন (ভার্চুয়ালি) করেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার।










