কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক শিখন কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনওর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এমজেএসকেএস পরিচালক শ্যামল চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন ইউএনও দীপক কুমার শর্মা।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, কর্মশালা সমন্বয়কারী মজিবুর রহমান।
কর্মশালায় অংশ নেন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা।










