শরীয়তপুরের জাজিরায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা ২২টি ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বিকেনগর ইউনিয়নের টুমচর গ্রামের একটি খোলা মাঠে এগুলো নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে বৃহস্পতিবার বিকালে একটি কলাবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।