ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস লুত্ফর রহমান, সরকারি কেসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, শিল্পপতি প্রকৌশলী খান ই আলম, অবসরপ্রাপ্ত বিচারক সাইফুল আলম, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক চেয়ারম্যান গণি মোল্লা প্রমুখ।