মেহেরপুরে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গতকাল জেলার গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আটক খালেক গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। পরে গাংনী থানা পুলিশ এসে তাকে আটক করে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।