বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে রুহুল কবির রিজভীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারেক রহমান।

প্রসঙ্গত, অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুহুল কবির রিজভী।