ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। ১৪১ জনের এ দলে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ছিলেন। তারা বারির বিভিন্ন গবেষণাগার, প্রযুক্তিগত উদ্ভাবনী ইউনিট এবং গবেষণা মাঠ ঘুরে দেখেন। তারা বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ফসলের জাত, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত অবহিত হন।
এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে।










