জেলার শাহরাস্তি উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে এক শিক্ষার্থী ১১ ঘণ্টা আটকা পড়ার ঘটনায় গাফিলতির দায়ে বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস এবং গার্ড কবির হোসেনকে কৈফিয়ত তলব করেছে জেলা শিক্ষা অফিস।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বাকপ্রতিবন্ধী শারমিন আক্তার বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় বিদ্যালয় ছুটির পর বাথরুমে গেলে তালাবন্ধ করে চলে যায় বিদ্যালয়ের আয়া শাহানারা আক্তার। রাত ১০টার পর বাথরুমের তালা ভেঙে স্থানীয়রা তাকে উদ্ধার করে।