পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও সহজ করার দাবিতে চুয়াডাঙ্গায় পাঁচ জেলার মোটরযান শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা শহরের হাসান চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল,  সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ শ্রমিক নেতারা। বক্তারা বলেন, ‘‌বর্তমানে সেসব চালকের ভোটার আইডি কার্ডের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই, তাদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। ফলে লাইসেন্স না থাকায় রাস্তায় আমরা হয়রানির শিকার হচ্ছি।’