জামালপুুরে দায়ের করা চেক ডিজঅনার মামলায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে আদালতের নির্দেশে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে গতকাল সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর জেলার বকশীগঞ্জ এলাকার রাজন মিয়াকে কিছুদিন আগে পাওনা ১২ লাখ টাকার জন্য আকবর হোসেন হিরো চেক প্রদান করেন। কিন্তু আকবর হোসেনের অ্যাকাউন্টে টাকা না থাকায় রাজন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুরে আদালতে মামলা করেন। ওই মামলায় জামালপুর
আদালত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে রাজীবপুর থানা পুলিশ শুক্রবার রাতে আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে। গতকাল সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।










