চট্টগ্রামে মিরসরাইয়ে বিদ্যুত্স্পৃষ্টে মেহরাব হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মেহরাব উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সৌরভ হোসেনের ছেলে। গতকাল সকাল সাড়ে ৭টায় বারইয়ারহাট বাজারের দক্ষিণ পাশে চিনকি আস্তানা এলাকায় সিদ্দীকুল্লার অটোরিকশা গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।