জয়পুরহাট সদর উপজেলার জামালপুর বাজার এলাকার চাত্রা ব্রিজের ওপর থেকে ২৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু মিয়া (৪৮) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সে সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পরে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।