জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। গতকাল পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।

বরইবুনিয়া আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হতো না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা অসম্পূর্ণ। সেজন্য সবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখতে হবে।