দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া, বোয়ালখালী
আংশিক) ভোট পড়েছে ৬৯ দশমিক ৪৩। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক)
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
চট্টগ্রাম-৭ আসনে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম-৭
আসনে ১০৩ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক
ড. হাছান মাহমুদসহ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি,
তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট, সুপ্রিম পার্টির মনোনীত ৫ প্রার্থী।
এ আসনে তথ্য মন্ত্রীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের অ্যাড.
ইকবাল হাছান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট, জাতীয় পার্টির মুছা আহমেদ রানা
(লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট,
ইসলামীক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট এবং সুপ্রিম পার্টির
মোরশেদ আলম (একতারা) প্রতিকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট। এ আসনে নৌকা পেয়েছে ৯৫ শতাংশের
বেশি ভোট।
চট্টগ্রাম-৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। এরমধ্যে
ভোট কাস্ট হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬ টি।










