জেলায় জিএস পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি
সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত যাত্রী। গতকাল সোমবার
(২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে
এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনেরই বাড়ি কোটালীপাড়া উপজেলার
বিরামের কান্দি গ্রামে। তারা হলেন ফজল আলীর ছেলে শফিক (২৫) ও মৃত মোসলেম শেখের ছেলে
লায়েক শেখ (৪৫)।
গোপালগঞ্জের ভাটিয়াপা হাইওয়ে পুলিশের
পরিদর্শক (ওসি) মো. শরিফুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৩টার দিকে ঢাকা-খুলনা
মহাসড়কের গোপীনাথপুর শরীফ পাড়া এলাকায় কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ বোঝাই
একটি পিকআপ ও চট্টগ্রাম থেকে খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই পিকআপের
দুই আরোহী নিহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে
গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপের ভেতর থেকে চালক ও আরোহীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত বাসযাত্রীদের একই হাসপাতালে
ভর্তি করা হয়েছে।










