টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে গলফহাউজ ও করপোরেট ট্যুর। এ প্রতিযোগিতায় অংশ নেবেন শীর্ষ করপোরেট নির্বাহী, ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট গলফাররা। টুর্নামেন্টের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।
গতকাল গলফহাউজের পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের করপোরেট নির্বাহী অংশ নেবেন। প্রতিযোগিতার পাশাপাশি থাকবে পাটিং কনটেস্ট, ড্রাইভিং রেঞ্জ অভিজ্ঞতা, নেটওয়ার্কিং সেশন এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী এবং বিজয়ীদের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ও সম্মাননা প্রদান করা হবে। টুর্নামেন্টজুড়ে থাকবে বিভিন্ন অন-কোর্স এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড অ্যাক্টিভেশন এবং ইভেন্ট পার্টনারদের বিশেষ আয়োজন, যা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। এক্সিকিউটিভ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে। এতে টুর্নামেন্টের অংশগ্রহণকারী, অতিথি, করপোরেট অংশীদার, সরকারি প্রতিনিধি এবং বাংলাদেশের গলফ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।









