চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরের একাডেমি বিদ্যালয় মোড়ে বহুমুখী মানব কল্যাণ সমিতির কার্যালয়ে এ সনদ বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিতরণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সমিতির নির্বাহী চেয়ারম্যান আহমেদ পিপুল।
কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সনদ বিতরণ
চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।










