বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবারিয়ার মোল্লা বাড়ি থেকে দিনমজুর স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমার (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম আকলিমার গলাকাটা লাশ ও স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়ির সবাইকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরে হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, ‘ময়নাতদন্তের পর কারণ নিশ্চিত হবে।’ এ ঘটনায় সিআইডি ও পিবিআইও তদন্ত করছে।