গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন সিতাইকুন্ড গ্রামের ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার হাইস্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মরহুম এস. এম. হুমায়ুন কবিরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সমাজসেবক আহমেদ আলী মিয়ার সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ব্যাংকার হাইজুল ইসলাম। অন্যদের মধ্যে মরহুমের জীবন কর্ম নিয়ে বক্তব্য রাখেন কোটালিপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, সমাজসেবক মো. কামাল হোসেন হাওলাদার, জহুরুল হক মিয়া, সংগঠক বায়েজিত শিকদার কামাল, কাজী আলাউদ্দিন, সিরাজুল ইসলাম পাইক, ইউপি সদস্য ও সমাজ সেবক মঞ্জুরুল ইসলাম তুহিন, বিশিষ্ট আইনজীবী মোল্লা কামাল উদ্দিন আহমেদ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম প্রমুখ।

 

স্মরণ সভাশেষে এস. এম.  হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের প্রয়াত সব শিক্ষার্থী ও শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।