যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কৃষিযন্ত্র উদ্ভাবনী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএমডি প্রকল্পের পরিচালক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল আমিন।