রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায়
বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর
রহমান চৌধুরী।আজ রোববার (২৪ মার্চ) প্রবাসী
কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ডের প্রতিনিধি
দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব
মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়ে প্রতিমন্ত্রী
বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই
দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী বলেন,
রাশিয়া সে দেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম
ধাপে ৬০ জন নিতে শ্রমিক চায়। এরপর পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নেবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি
দেখবে বলে নিশ্চত করেছে।










