চট্টগ্রামে ৯ কোটি টাকার চেক প্রতারণার মামলায় ব্যবসায়ী মোহাম্মদ আলী ইমামকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানের আদালত এ রায় দেন। ডায়িং নিটিং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলী ইমাম। বাদীপক্ষের আইনজীবী এএইচএম জিয়া হাবীব আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।