গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বগুড়ায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল বিকালে শিশু সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটারের আয়োজনে শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য ছন্দম আর্টস একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে। আজ সমাপনী দিনে অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে বগুড়া থিয়েটার পরিবেশন করবে নাটক নানা রঙের দিন।
পিঠা উৎসব
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বগুড়ায় দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। গতকাল বিকালে শিশু সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটারের আয়োজনে শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়েছে।










