দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ১৯ জুলাই রাত থেকে বণিক বার্তা ডটনেট বন্ধ ছিল। এ সময় বণিক বার্তা নিজস্ব ওয়েব পোর্টালে কোনো ধরনের সংবাদ প্রকাশ করতে পারেনি।

ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় দেশ-বিদেশের পাঠকরা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের সংবাদ পড়তে পারেননি। এজন্য বণিক বার্তা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ইন্টারনেট বন্ধ থাকায় দীর্ঘ পাঁচদিন ই-পেপারও প্রকাশ করা সম্ভব হয়নি। তবে বণিক বার্তার ছাপা কাগজ নিয়মিত প্রকাশিত হয়েছে।

সরকারের নির্দেশে সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। ফলে এখন থেকে বণিক বার্তার সম্পাদকীয় নীতি অনুযায়ী নিয়মিতভাবে সর্বশেষ সংবাদসহ নানা ধরনের লেখা ও ছবি প্রকাশ করবে। একইসঙ্গে গত কয়েকদিনে ছাপা পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সংবাদ, মতামত ও ছবি অনলাইনে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য পেতে পাঠক ও গ্রাহকরা বণিক বার্তা ডটনেটের সঙ্গে যুক্ত থাকবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।