গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এ সময় ১০-১৫টি বাড়ি ভাঙচুর করে হামলাকারীরা। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, গতকাল ভোরে কাশিয়ানীর খায়েরহাট গ্রামে মান্নানের ওপর হামলা চালায় হেমায়েত শেখ গ্রুপের লোকজন।
হামলায় নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল মান্নান শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন।










