পরে আদালত রিমান্ড শুনানির দিন আগামী বুধবার নির্ধারণ করেন। গতকাল মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মো. আব্দুল মালেক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেছিলেন যাহের আলভী।
অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন পুলিশের
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।










