সরকারের উন্নয়নকাজ এগিয়ে নিতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসানের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুল করিম ও সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

সভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মুজমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।