শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বক্তারা ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও ক্যান্সার বিষয়ে গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন।