সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৭ম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমণ্ডিত ‘হল অব ফেম’- এ অন্তর্ভুক্ত হয়েছেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন। তিনি গত ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।

আজকের অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন; অ্যাডজুট্যান্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিএমএ; সামরিক সচিবসহ সেনা সদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএর ঊর্ধ্বতন ও বিভিন্ন পদবির সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










