বগুড়া শহ‌রের মা‌টিডা‌লির আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে কে বা কারা।  থানায় খবর দি‌লে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপর তলায় এ শাখায় কোনো নৈশপ্রহরী ছিল না। এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এই ব্যাংকে ম্যানেজারসহ ২ কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন কর্মরত। ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।