ঝিনাইদহের কোটচাঁদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডিতরা হলেন কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে নাসির উদ্দিন ও কালাচানের ছেলে হাফিজুর রহমান। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি রাতে ওই গ্রামের সেলুন দোকানি বিমল চন্দ্র দাসকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
২ জনের যাবজ্জীবন
ঝিনাইদহের কোটচাঁদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঝিনাইদহের কোটচাঁদপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।










