রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবজাল মণ্ডল (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আফজাল মণ্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের আলিমুদ্দিন মণ্ডলের ছেলে।
নিহতর ছেলে কাউসার মণ্ডল জানান, প্রতিদিনের মতো আমার পিতাসহ অনান্য শ্রমিকেরা ছাঁদ ঢালাই কাজের জন্য বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালকি গ্রামে মালেক মাস্টারের বাড়ীর উদ্দেশ্য রওনা হয়। পথে একটি তালগাছের গুড়ির সাথে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নছিমনসহ মিকচার মেশিন উল্টে যায়। এসময় আমার পিতা গুরুতর হয়। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু