মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, বিদেশী কূটনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি গমনাগমন করবেন।

তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিতকল্পে আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৩ টা থেকে সকাল ৭ টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়ির চালক/ব্যবহারকারীকে নিম্নরূপে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়।

বিকল্প সড়ক:

১. যেসব যানবাহন ঢাকা থেকে গাবতলী, আমিন বাজার ও সাভার থেকে আরিচার দিকে যাবে, সেসব যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আগুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা হতে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।