ঢাকার সাভারের হেমায়েতপুরে তানজিব কোয়েল ফ্যাক্টরির সামনে তেলের লরি
উল্টে আগুন লাগার ঘটনায় দগ্ধ ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয়
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নয়জনকে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন-
মিম আক্তার (১০), আল-আমিন (৩৫), নীড়াঞ্জন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব আহমেদ (২৪)
ট্রাকের হেলপার হেলাল উদ্দিন (৩০) ট্রাকের চালক ও তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫)।
এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে তরমুজ ব্যবসায়ী নজরুল ইসলাম মারা গেছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটার পর দগ্ধ অবস্থায় নয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হলে নজরুল
ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক
চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, দগ্ধ অবস্থায় এ হাসপাতালে ৯ জন এসেছেন তার মধ্যে
নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।










