প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে রংপুরে প্রতিবাদী গান ও সমাবেশ হয়েছে। গতকাল বিকালে শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা মঞ্চের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আমিন উদ্দিন বিএসসি, আব্দুল জব্বার, এবিএম মসিউর রহমান, শিক্ষক শফিয়ার রহমান প্রমুখ। বক্তারা বলেন, এ সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে সংকীর্ণ ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে ব্যাহত করবে।