চুয়াডাঙ্গায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
চুয়াডাঙ্গায় দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
চুয়াডাঙ্গায় দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।










