জেলার ফুলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান মিয়া  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রায়হান ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের ইউনুস আলীর ছেলে। এর আগে ওইদিন দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে পারতলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত শুক্রবার বিকালে পারতলা গ্রামের জিন্নত আলীর ছেলে আরাফাত একই গোষ্ঠীর মোরশেদ আলীর ছেলে তাসকিনের পায়ের ওপর দিয়ে সাইকেলের চাকা উঠিয়ে দিলে কথা কাটাকাটি শুরু হয়। শনিবার এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।