মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে পৌরসভার বামনপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স বায়েজিদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।