ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। ‎সাজাপ্রাপ্ত মো. ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। ২০১৪ সালের ৫ আগস্ট যৌতুকের জন্য স্ত্রী মোসা. দিলরুবা বেগমকে (২০) হত্যা করেন ইমরান ফকির।